নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যানের কবর জিয়ারত করেছেন কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ।
আজ বুধবার (৭ জানুয়ারী) দুপুরে কবর জিয়ারতের সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যানের রাজনৈতিক অবদান স্মরণ করে আলমগীর মো. মাহফুজুল্লাহ ফারিদ বলেন, মাতারবাড়ি ও বিএনপির রাজনীতিতে নুরুল ইসলাম চেয়ারম্যান ছিলেন একজন ত্যাগী, জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাঁর সততা, নেতৃত্ব ও মানুষের প্রতি দায়বদ্ধতা আজও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।
কবর জিয়ারত শেষে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
কবর জিয়ারতকালে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
