এম.এ.কে.রানা::
মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরকঘাটা–শাপলাপুর সড়কে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে মোটরসাইকেল চালকদের বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের দ্বারা অটোরিকশা চালানো বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
মো. আবু জাফর মজুমদার জানায়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
