Thursday, 16 April, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী।
মহেশখালী উপজেলার শাপলাপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২১ জানুয়ারী) দুপুরে শাপলাপুর সাদেকেরকাটা ইবতেদায়ী মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি সিএনজি রাস্তা পারাপারের সময় শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সিএনজিটি আটক করে রাখে এবং চালককে ঘিরে ফেলে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে চালককে আটক করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশুর পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version