নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ী মজিদিয়া বড় কবরস্থান সংলগ্ন শাহ্ মাহমুদিয়া সুন্নিয়া হিফযখানা ও এতিমখানা’র ২৭তম বার্ষিক সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) হিফযখানা ময়দানে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বড় হুজুর (রহঃ), মরহুম এম. রইচ উদ্দিন ও সকল কবরবাসীর ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।
বার্ষিক সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে সভাপতিত্ব করবেন রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, পীরে কামেল, মোরশেদে বরহক শাহ্ সুফি আল্লামা মাহমুদুল হক মজিদী (মঃ জিঃ আঃ), বর্তমান পীর সাহেব কেবলা, গারাঙ্গীয়া আলিয়া দরবার শরীফ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন হযরত আলহাজ্ব আল্লামা গাজী শফিউল আলম নিজামী (মঃ জিঃ আঃ), প্রধান মোফাচ্ছির, ছিপাতলী মঈনুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা, চট্টগ্রাম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা শাহ্জাদা মুহি উদ্দিন মজিদী (মা.জি.আ), আরবি প্রভাষক, ছলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চট্টগ্রাম।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার হিফয সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হবে। আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি ও শুভানুধ্যায়ীদের উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
