Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ী কে.জি ও মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শুরু হচ্ছে।

আগামী ২৪ ও ২৫ জানুয়ারি (শনিবার ও রবিবার) সকাল থেকে বিদ্যালয়ের নিজস্ব মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার নুরুন্নবী জানান— শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, আবৃত্তি, রচনা, গান, নৃত্যসহ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকরা অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version