এম.এ.কে.রানা ::
মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভেন্ডার রফিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আবিদুল ইসলাম এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন।
সদ্য ঘোষিত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হন।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। দীর্ঘ ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসা শিক্ষার এই গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তিনি চিকিৎসক হিসেবে নিজের স্বপ্নপথে আরেক ধাপ এগিয়ে গেলেন।
মোহাম্মদ আবিদুল ইসলাম এক সম্ভ্রান্ত ও রাজনৈতিকভাবে সচেতন পরিবারের সন্তান। তাঁর পিতা ভেন্ডার রফিকুল ইসলাম দীর্ঘদিন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পরিবার থেকেই মানবসেবা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা নিয়ে বেড়ে উঠেছেন আবিদুল ইসলাম।
এমবিবিএস ডিগ্রি অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ আবিদুল ইসলাম বলেন, এই সাফল্যের পেছনে তাঁর বাবা-মা, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে একজন সৎ, দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও মাতারবাড়ী এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
