নিজস্ব প্রতিবেদক ::
পূর্বের সকল ভেদাভেদ ভুলে মাতারবাড়ীতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দুই বারের সাবেক এমপি আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ তথা ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছে মাতারবাড়ী ইউনিয়ন যুবদল, শ্রমিক দল,সেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা মাঠে নেমেছি। এবং ভোটারদের সাড়াও মিলছে। আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদ একজন পরীক্ষিত নেতা। অতীতে তিনি এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জনগণের ভোটে তিনি আবার নির্বাচিত হলে মাতারবাড়ীসহ পুরো কক্সবাজার-২ আসনের উন্নয়ন আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় যুবদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক
