নিজস্ব প্রতিবেদক::
মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের সূচনা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার এবং মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমরান মাহমুদ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানটি সফল করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
