প্রেস বিজ্ঞপ্তি:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে কক্সবাজারে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম-এর তিন দিনব্যাপী বার্ষিক পিকনিক, নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও মিলনমেলা।
“সাগর তরঙ্গ জাগে চায়ের দেশে” শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের নিয়ে এ আনন্দ ভ্রমণ শুরু হয়। গত ২৬ জানুয়ারি (সোমবার) সকালে চট্টগ্রাম থেকে ট্রেনযোগে সিলেটে পৌঁছান সংগঠনের ব্যানারে আগত সাংবাদিকদের একটি দল।
ভ্রমণকালে সাংবাদিকরা পূণ্যভূমি সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে ওলিকুল শিরোমণি হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত, তামাবিল সীমান্ত এলাকা, জাফলং এবং ভোলাগঞ্জের সাদা পাথর। বিশেষ করে সাদাপাথর এলাকায় স্বচ্ছ পানিতে গোসল ও প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হন ভ্রমণকারী সাংবাদিকরা।
টানা তিন দিন সিলেট নগরীর হোটেল আল আরবে অবস্থান শেষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন তারা। পরদিন ৩০ জানুয়ারি (শুক্রবার) কক্সবাজারে পৌঁছান ভ্রমণ দলের সদস্যরা।
ভ্রমণের অংশ হিসেবে বুধবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত হোটেল মেহমান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি সরওয়ার আলম শাহীন-এর সভাপতিত্বে এবং প্রথম আলোর প্রতিনিধি এস এম হানিফ-এর সঞ্চালনায় সাধারণ সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জুনাইদ। এ সময় আগত অতিথিদের বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হয় এবং সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যৌথ সভাপতি স. ম. ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক হোবাইব সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম সাংবাদিকদের পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের অধিকার ও পেশাগত মান উন্নয়নে সক্রিয় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
