Thursday, 16 April, 2026

এম.এ.কে.রানা::
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার হিসেবে অনুমোদন পেয়েছে ইউনুছখালী নাছির উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ।

মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অনুমোদন দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করে।

এই অনুমোদনের মাধ্যমে ইউনুছখালী ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুযোগ সৃষ্টি হলো। বিশেষ করে যারা আর্থিক, পারিবারিক বা অন্যান্য সীমাবদ্ধতার কারণে নিয়মিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে এসএসসি সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ খুলে দিল।

গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, “আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ইউনুছখালী নাছির উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার হিসেবে অনুমোদন পেয়েছে। আলহামদুলিল্লাহ।”

তিনি আরো বলেন- এ উদ্যোগের মাধ্যমে ঝরে পড়া ও বঞ্চিত শিক্ষার্থীরা আবারও শিক্ষার মূলধারায় ফিরতে পারবে। ইউনুছখালী ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য এসএসসি সম্পন্ন করা আরও সহজ ও বাস্তবসম্মত হবে, যা সামগ্রিকভাবে এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের আওতায় আগ্রহী শিক্ষার্থীরা ইউনুছখালী নাছির উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যোগাযোগ করে ভর্তি ও প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

শিক্ষা থেকে ঝরে পড়া কিংবা দীর্ঘদিনের স্বপ্ন পূরণে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য এই স্টাডি সেন্টার নতুন করে আশার আলো জ্বালাবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

Share.
Leave A Reply

Exit mobile version