Saturday, 1 August, 2026

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাইছারুল ইসলাম।

এ উপলক্ষে সৌজন্য সাক্ষাতে কাইছারুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর ফরিদকে ফুলের মালা পরিয়ে দেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি কক্সবাজার-২ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে নবনির্বাচিত এমপির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version