নিজস্ব প্রতিবেদক::
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাতারবাড়ী সমাজ সেবা পরিষদ। সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার ২০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মাতারবাড়ীর বিভিন্ন পাড়া-মহল্লার ২০০ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ হয়।
ইফতার প্যাকেটে ছিল— চনা, মুড়ি, সয়াবিন তেল, সেমাই ৫০০, চিনি, চিড়া, নুডলস, আলুসহ ১০/১২ ধরনের ইফতার সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ওয়ালিদ চৌধুরী, আনছারুল করিম, ফারুক আহমদ, মোক্তার, আজিজ কোম্পানি; প্রতিষ্ঠাতা নুরুল আবছার; সভাপতি সাদ্দাম হোসাইন; সাধারণ সম্পাদক আশেকুর রহমান; সাবেক সভাপতি রবিউল আলম; সাবেক সাধারণ সম্পাদক মো. তৈয়ব; সাবেক সদস্য সচিব রুহুল কাদের বাবুল; সিনিয়র সদস্য মৌ হোবাইপ, আবদুল্লাহ, মো. খোকন ও মো. পারভেজসহ অন্যান্য সদস্যরা।
মাতারবাড়ী সমাজ সেবা পরিষদের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, “রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলো যেন ইফতারের সময় স্বস্তি পায়—এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সামাজিক দায়িত্ববোধ রমজানের প্রকৃত চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
