নিজস্ব প্রতিবেদক::
দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ায় সুবিধাবঞ্চিত, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তরুণ সমাজসেবক ও সাংবাদিক এ এম হোবাইব সজীব এর উদ্যোগে এবং ঐতিহ্যবাহী খউস্বর ঘোষ্টির সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সূত্রে জানা যায়, পবিত্র রমজানের পর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ করে যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাদের কথা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে এ এম হোবাইব সজীব বলেন, সমাজের অসহায় মানুষ যেন অন্তত প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি এই কার্যক্রম সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।
