Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াপাড়া-মশরফ আলী সিকদার পাড়া-ষাইটপাড়া এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে মশরফ আলী সিকদার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাতারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী এবং মহেশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা দুলারীর সুযোগ্য উত্তরসূরী মাষ্টার সাখাওয়াত হোসাইন এর উদ্যোগে স্থানীয় এলাকাবাসী ও তিন পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

যুবনেতা ওবাইদুর রহমান তানবির এর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেফাজ কিবরিয়া, সমাজসেবক মৌলভী আক্তার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ, সালাহউদ্দিন আজিজ, ষাইট পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোঃ রিয়াদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রাহেদ হোসেন, কৃষক দলের ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ ঈদ্রিছ, আনতল কবির, আকতার হোসেন, আহমদ কাসেমসহ তিন পাড়ার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে নয়াপাড়া-মশরফ আলী সিকদার পাড়া-ষাইটপাড়া এলাকাবাসীর উদ্যোগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় অংশ নেওয়া স্থানীয়দের মধ্যে রাজনৈতিক পরিবার থেকে আগত সম্ভাব্য নেতৃত্ব হিসেবে মাষ্টার সাখাওয়াত হোছাইনের নাম উঠে আসে। উপস্থিত অনেকে তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, সামাজিক সম্পৃক্ততা ও এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।

তবে সভায় অংশগ্রহণকারীরা বলেন, এলাকার উন্নয়ন, ঐক্য ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের বিষয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, রমজান মাসকে সামনে রেখে এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এমন আয়োজন প্রতিবেশীদের মধ্যে সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Share.
Leave A Reply

Exit mobile version