Thursday, 30 July, 2026

নিজস্ব প্রতিবেদক::
সদ্য প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মাতারবাড়ীর সন্তান মো. আমিনুল ইসলাম।

তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার বাসিন্দা এবং মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ভেন্ডার রফিকুল ইসলামের বড় ছেলে।

জানা যায়, মো. আমিনুল ইসলাম বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

শিক্ষাজীবন শেষ করার পর থেকেই তিনি আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে নিয়মিত অধ্যয়ন চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে তার সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয় মহলেও তিনি পরিচিত মুখ।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার এই অর্জনের পেছনে যাদের দোয়া, সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আইন পেশার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতে চান। একই সঙ্গে একজন আইনজীবী হিসেবে সফলতা ও সুস্থতা কামনায় সবার কাছে দোয়া

Share.
Leave A Reply

Exit mobile version