Friday, 31 July, 2026

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ৮ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত-রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সুলতানের নির্দেশনায় এসআই মোজাহারুল ইসলাম, এএসআই নুমং মার্মা, এএসআই ওয়াশীম মিয়া ও এএসআই উত্তম কুমার বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিআর মামলা নং-১১৯/২৪ এর পরোয়ানাভুক্ত আসামী আলী আজগর (৪০), জাফর হোছন (৬২), আলী হোছন (৪০), নুরুল ইসলাম (৫৫) ও নুর উদ্দিন (৪২)কে মাতারবাড়ীর তিতামাঝির পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া পাহাড়তলী থানার মামলা নং-৩৬ (১২) ১২ এর ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইব্রাহিম খলিল দিদারকে আটক করা হয়। তিনি লামা বাজার টিএসও চট্টগ্রামের সাবেক সাব-পোস্টমাস্টার বলে জানা গেছে।

অভিযানে আরও গ্রেফতার হন সিআর-৮৯৩/২৪ মামলার আসামী মোঃ আবদুল কায়ুম, সিআর-৬০৮১/২৪ মামলার আসামী আব্দুল মোনায়েম এবং সিআর মামলা নং-১৩৪/২৫ এর আসামী জাফর আলম (৫৩)।

অন্যদিকে, মহেশখালী থানার মামলা নং-২৭/৮৫ এর এজাহারভুক্ত আসামী মোঃ কুতুব উদ্দিন (২৩)কেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীকে পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version