Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মাতারবাড়ী নতুন বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা চৈয়দরের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা বাঙালি জাতির গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তারা দলের তৃণমূল নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে থাকার নির্দেশনা দেন। বক্তারা বলেন, যে কোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর দায়িত্ব।

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share.
Leave A Reply

Exit mobile version