Saturday, 13 June, 2026

অনলাইন ডেস্ক::

দেশের আইন-শৃঙ্খলা ও নির্বাচনের কাজে মোতায়েন থাকার কারণে খেলাধুলা থেকে সেনাবাহিনীর মনোযোগ কিছুটা সরে গিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা সেনানিবাসে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ৫ দিনব্যাপী প্রথম চিফ অব আর্মি স্টাফ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে-২০২৬ এর পুরস্কার বিতরণী শেষে এ কথা জানান তিনি।

সেনাপ্রধান বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে এ খাতে আরও মনোযোগী হতে পারবে সেনাবাহিনী। প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট ২০২৬-এ মালয়েশিয়ার ডানকান লিকে হারিয়ে বিজয়ী হয়েছেন মিশরের ইয়াসিন সোদি।

পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে মিশর, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ৯ দেশের ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version