Tuesday, 28 July, 2026

প্রেস বিজ্ঞপ্তি::
বার্ষিক পরীক্ষা–২০২৫ এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সিঙ্গেল ডিজিট (১–৫) অর্জনকারী ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সম্মান জানাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মাতারবাড়ী ইউনিয়ন শাখা।

এ উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার) সকালে অনুষ্ঠিত হবে ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা–২৬’। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও অধ্যবসায়কে উৎসাহিত করতেই এই সংবর্ধনার আয়োজন। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সিঙ্গেল ডিজিট অর্জনকারী শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৮ জানুয়ারি।

আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfV4hD_AjfyX4BV_mnrabSnvnzcnx4qDRbKTLOxKIFzaPtuKg/viewform?usp=preview

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে ভালো ফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ: ০১৬০৪৯০৫৮৫৮ ০১৯৬৩৪১৮৩২৯

Share.
Leave A Reply

Exit mobile version