Thursday, 30 July, 2026

নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ি গ্রিড উপকেন্দ্র ও সংশ্লিষ্ট সঞ্চালন লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের কারণে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নসহ সব ইউনিয়ন ও আশপাশের সব এলাকায় আগামী চার দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহেশখালী জোনাল অফিস সূত্রে জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) থেকে বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এ সময় মাতারবাড়ি গ্রিড উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরীক্ষা, সঞ্চালন লাইনের ত্রুটি মেরামত এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ করা হবে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে জমে থাকা কারিগরি সমস্যার সমাধান এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কাজ দ্রুতগতিতে এগোলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলেও জানানো হয়।

এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করে জানায়, কাজ চলাকালীন ও কাজ শেষ হওয়ার পর হঠাৎ বিদ্যুৎ চালু হতে পারে। তাই বিদ্যুৎ লাইনের আশপাশে না যাওয়া, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করা এবং নিজ নিজ বৈদ্যুতিক সংযোগ ও যন্ত্রপাতি নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version