Monday, 25 May, 2026

এম.এ.কে.রানা::
মহেশখালীর মাতারবাড়িতে প্রতিবছরের ন্যায় এবছরও মাতারবাড়ি আশেক্বে সুন্নতে রাসূল (সা.) পরিষদের উদ্যোগে ২২তম বিশাল সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হবে কাল।

কাল ১৩ জানুয়ারি (মঙ্গলবার) মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুয়াকাটা থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন চট্টগ্রামের বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদ বিন মাদানী।

আয়োজক সূত্র জানায়, সুন্নতে রাসূল (সা.) এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দ্বীনের খেদমতে সবাইকে সম্পৃক্ত করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। এ উপলক্ষে সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতাকে সম্মেলনে অংশগ্রহণের জন্য আন্তরিক দাওয়াত জানানো হয়েছে।

এদিকে সম্মেলনের সার্বিক সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন সংগঠনের সেক্রেটারি ও প্রবীণ আলেম মাওলানা সাইফুল কাদের।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের সুন্নী সম্মেলন একটি সফল ও তাৎপর্যপূর্ণ দ্বীনি মহাসম্মিলনে রূপ নেবে।

Share.
Leave A Reply

Exit mobile version