Thursday, 16 April, 2026

এম.এ.কে.রানা::
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে লাগা ভয়াবহ আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপের ভাগাড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

খবর পেয়ে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচটি ইউনিট একযোগে কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় আশপাশের বেশ কয়েকটি পরিবারের লোকজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের কূল ঘেঁষে নির্মিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। আগুনের ঘটনায় বিদ্যুৎ উৎপাদনে কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version