নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), মাতারবাড়ী ইউনিয়ন শাখার আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে জাসাস মাতারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নাছির উদ্দীন (বি.কম, বি.এড) ও সাধারণ সম্পাদক আকতার কামাল (বি.এ, বি.এড) এর স্বাক্ষরিত প্যাডে ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আজম আলীকে সভাপতি, আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক এবং রফিক উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ সময় নেতৃবৃন্দরা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এই কমিটি জাসাসের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দরা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
