Tuesday, 28 July, 2026

নিজস্ব প্রতিবেদক ::
৩৬০ আউলিয়ার দেশ পূণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও মিলনমেলা-২০২৬।

আগামী ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে ফোরামের নব নির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি, সাংগঠনিক আলোচনা এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আয়োজনে থাকবে পরিচিতি সভা, মতবিনিময় সভা, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী ধর্মীয় ও পর্যটন স্থানে ভ্রমণ। এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপকূলীয় অঞ্চলের সাংবাদিকরা অংশ নেবেন।

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম.এ. হোবাইব সজিব জানান, এই মিলনমেলা সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চাকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে উপকূলীয় সাংবাদিকদের ভূমিকা ও ভাবনা তুলে ধরার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

চার দিনব্যাপী এই আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version