নিজস্ব প্রতিবেদক::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মহেশখালী উপজেলায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে উপজেলার বড় মহেশখালী নতুন বাজার, পৌরসভার গোরকঘাটা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়। টহল কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
এ সময় উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট, মহেশখালী যৌথভাবে অংশগ্রহণ করে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার জানান, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
