Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বিলপাড়া এলাকায় নূরে মোস্তফা ইসলামি যুব একতা সংগঠনের উদ্যোগে ৭ম ঐতিহাসিক পবিত্র আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ২৬ জানুয়ারি (সোমবার) বাদে যোহর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এই মাহফিল চলবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলার তরুণদের আইকন শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন ক্বাদেরী। তিনি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রামের লেকচারার এবং তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ, খিলগাঁও, ঢাকার খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার শাহজাদা হাফিজ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার। তিনি বাইতুন নুর জামে মসজিদ, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, চট্টগ্রামের খতিব এবং জামালুস সুন্নাহ ট্রাস্ট, বহদ্দারহাট, চট্টগ্রামের পরিচালক।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মিজানুর রহমান কাদেরী, সুপার, গাউছিয়া হাশেমীয়া খুরশীদা আলী সুন্নিয়া মাদরাসা, চট্টগ্রাম এবং মাওলানা মো. হেফাজুল ইসলাম কাদেরী, শিক্ষার্থী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের জনগণকে মাহফিলে উপস্থিত থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version