নিজস্ব প্রতিবেদক::
মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মহেশখালীতে বিএনপির বৃহৎ ঐক্যের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাদে ছালাতে তাহাজ্জুদ সেজদাবনত অবস্থায় মহান রবের শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর।”—এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, এই পোস্ট আসন্ন নির্বাচনী মাঠে বড় ধরনের রাজনৈতিক সমীকরণ ও ঐক্যের বার্তা বহন করছে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার–০২ আসনে নির্বাচনী লড়াই দিন দিন তীব্র হচ্ছে। যে মাত্রায় মাঠের রাজনীতি এগোচ্ছে, তা সাধারণ মানুষের ধারণারও বাইরে। ধারাবাহিকভাবে নতুন নতুন চমক দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ।
দলীয় নেতারা বলছেন, সম্প্রতি মাঠপর্যায়ের গণসংযোগ, নেতাকর্মীদের সক্রিয়তা এবং বিভিন্ন স্তরের সমর্থন মিলিয়ে মহেশখালী–কুতুবদিয়া অঞ্চলে বিএনপির অভ্যন্তরীণ ঐক্য আরও সুসংহত হচ্ছে। মধ্যরাতের এই ফেসবুক পোস্ট সেই বাস্তবতারই প্রতিফলন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বার্তা নির্বাচনী রাজনীতিতে কৌশলগত গুরুত্ব বহন করে। সামনে আরও চমক আসতে পারে—এমন ইঙ্গিতও দিচ্ছে আলমগীর ফরিদের সাম্প্রতিক কর্মকাণ্ড।
