নিজস্ব প্রতিবেদক::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজউল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিকদার পাড়া এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপির সদস্য সচিব ও মহেশখালী উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য নাছির উদ্দীন মোঃ ববর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিসবা উদ্দিন মজিদি। মাতারবাড়ি ইউনিয়ন মৎস্যজীবীদলের সদস্য সচিব নেছার উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনছারুল করিম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল করিম, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ কোম্পানি।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজউল্লাহ ফরিদকে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তারা।
পথসভায় ১নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
