Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ের পর প্রয়াত সফল ছাত্রনেতা মরহুম রিয়াদ মুহাম্মদ আরফাত হোছাইনের পিতা ও পরিবারের সঙ্গে বিজয় আনন্দ ভাগ করে নিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ভেন্ডার রফিকুল ইসলামসহ ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

বিজয় উদযাপন উপলক্ষে মরহুম রিয়াদ আরফাতের পরিবারের বাসভবনে নেতাকর্মীরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা মরহুম ছাত্রনেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রাজনৈতিক আদর্শ ও ত্যাগের কথা স্মরণ করেন।

ভেন্ডার রফিকুল ইসলাম বলেন, রিয়াদ আরফাত ছিলেন ছাত্ররাজনীতিতে একজন সাহসী ও আদর্শবান নেতা। তার অবদান বিএনপির নেতাকর্মীরা সবসময় স্মরণ করবে। ধানের শীষের এই বিজয় গণমানুষের বিজয়, যেখানে শহীদ ও প্রয়াত নেতাদের আত্মত্যাগ জড়িয়ে আছে।

উপস্থিত ৭নং ওয়ার্ড বিএনপি পরিবারের নেতাকর্মীরা বলেন, এই বিজয়ের মধ্য দিয়ে এলাকার মানুষের প্রত্যাশা ও দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন ঘটেছে। তারা ভবিষ্যতে দলীয় ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজয় উদযাপনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version