Saturday, 1 August, 2026

মহেশখালী প্রতিনিধি::
মহেশখালীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় হামিদুর রহমান আযাদ–এর সমর্থনে বক্তব্য রাখেন ওলি আহমেদ। ওই সভায় সুন্নীজনতাকে উদ্দেশ করে কটাক্ষমূলক মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, ওই মন্তব্যকে কেন্দ্র করে মহেশখালীর সুন্নীজনতা দ্রুত ঐক্যবদ্ধ হয়। সামাজিক ও ধর্মীয় পর্যায়ে আলোচনা, সভা এবং গণসংযোগের মাধ্যমে তারা তাদের অবস্থান স্পষ্ট করে। এর প্রভাব পড়ে নির্বাচনী মাঠে।

নির্বাচনের দিন সুন্নীজনতার সংগঠিত ভোটে পরিবর্তনের হাওয়া স্পষ্ট হয়ে ওঠে। ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কটাক্ষমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় তৈরি হওয়া এই ঐক্যই ভোটের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।

তারা বলছেন, মহেশখালীর রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা- সম্মানহানিকর বক্তব্য শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনে।

Share.
Leave A Reply

Exit mobile version