নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের মহেশখালী উপজেলায় রাজনীতি, সামাজিকতা ও সাংগঠনিক নেতৃত্ব- এই তিনটি জায়গায় সমানভাবে পরিচিত একটি নাম সম্রাট মোহাম্মদ ছাদেক।
তিনি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কর্মীদের কাছে তিনি একজন মাঠের মানুষ। সুখ-দুঃখে পাশে থাকা, আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এসব কারণেই কর্মীদের আস্থার জায়গা হয়ে উঠেছেন তিনি।
অন্যদিকে ব্যবসায়ী সমাজের কাছে সম্রাট মোহাম্মদ ছাদেক পরিচিত একজন বাস্তববাদী ও সহযোগিতাপরায়ণ ব্যবসায়ী হিসেবে। স্থানীয় ব্যবসায়িক সমস্যা সমাধানে তাঁর ভূমিকা বরাবরই আলোচিত। রাজনৈতিক অঙ্গনেও তাঁর অবস্থান স্পষ্ট। নেতাদের কাছে তিনি একজন দায়িত্বশীল সংগঠক ও বিশ্বাসযোগ্য নেতা হিসেবে পরিচিত। সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়ন, কর্মীদের মধ্যে সমন্বয় এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে তিনি নিয়মিত সক্রিয় ভূমিকা রাখছেন।
স্থানীয়দের মতে, সম্রাট মোহাম্মদ ছাদেকের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ। রাজনীতি, ব্যবসা কিংবা সামাজিক পরিসর সব জায়গাতেই তিনি নিজেকে উপস্থাপন করেন পরিস্থিতি অনুযায়ী, কিন্তু নীতিগত অবস্থানে থাকেন অটল।
মহেশখালী উপজেলায় জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তাঁর নেতৃত্ব আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করছেন দলের নেতাকর্মী ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন।
