নিজস্ব প্রতিবেদক::
দীর্ঘদিন বন্ধ থাকা মাতারবাড়ী ইউনিয়নের নয়া পাড়ার মশরফ আলী সিকদার পাড়াস্থ টিউবওয়েলটি পুনঃস্থাপন করা হয়েছে। ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকটের অবসান হলো।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এর নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভেন্ডার রফিকুল ইসলাম। তাঁর সার্বিক তত্ত্বাবধানে টিউবওয়েলটি মেরামত ও পুনরায় চালু করা হয়।
স্থানীয়রা জানান, বিশুদ্ধ পানির অভাবে এলাকাবাসী বিশেষ করে নারী ও শিশুদের প্রতিদিনই ভোগান্তি পোহাতে হতো। টিউবওয়েলটি চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পুরো পাড়ায়। তারা ভেন্ডার রফিকুল ইসলামের এই মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং মাতারবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের মৌলিক সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।
