Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক ::
বদরখালীর সাংবাদিক আল জাবের এর বড় সন্তান সৈয়দ মুহাম্মদ আল হাছিব জুনিয়র সরকারি বৃত্তি অর্জন করেছে। সে বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় থেকে চলতি শিক্ষাবর্ষে জুনিয়র পর্যায়ের সরকারি বৃত্তি লাভ করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও ভালো ফলাফলের ধারাবাহিকতার ভিত্তিতেই আল হাছিব এ বৃত্তির জন্য মনোনীত হয়। শিক্ষকরা জানান, পড়ালেখার পাশাপাশি তার আচরণ ও মনোযোগ তাকে অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা করেছে।

সন্তানের এ সাফল্যে অনুভূতি প্রকাশ করে আল জাবের বলেন, এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও দিকনির্দেশনার বড় ভূমিকা রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সন্তানের আগামীর পথচলায় দেশবাসীর দোয়া কামনা করেন।

এদিকে আল হাছিবের বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে বদরখালীর শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে

Share.
Leave A Reply

Exit mobile version