Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন এলাকার পরিচিত মুখ হাফেজ আনচারুল করিম। তার প্রার্থীতা ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

হাফেজ আনচারুল করিম জানান, পারিবারিক সিদ্ধান্ত ও এলাকাবাসীর উৎসাহে তিনি এবারের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি বলেন, “এলাকার মানুষ চাইলে তাদের সেবা করার সুযোগ নিতে চাই। সবার সহযোগিতা পেলে ওয়ার্ডের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

স্থানীয়দের মতে, হাফেজ আনচারুল করিম এলাকায় একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণ ৭নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা ও মতবিনিময় শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version