Saturday, 13 June, 2026

আমিনুল হক::
মহেশখালীর মেধাবী সন্তান পিতৃহীন হাফেজ খাইরুল আমিন কওমি ​মাদ্রাসা শিক্ষাবোর্ডের ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। মেধা তালিাকায় সে ২২তম স্থান অর্জন করেছে।

সূত্রে জানা যায়, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ)-এর অধীনে ২০২৬ সালে অনুষ্ঠিত ৬৮তম কেন্দ্রীয় মারকাজি পরীক্ষায় চট্টগ্রাম জাময়োতুন নুর মাদ্রাসা হতে অংশ নিয়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সে মেধা তালিকায় সারা বাংলাদেশে ২২তম স্থান অধিকার করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

সূত্রে আরো জানা যায়, ​প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি সর্বোচ্চ বিভাগ ‘মুমতাজ’ (জিপিএ-৫ সমমান) অর্জন করেছেন। ৮০০ নম্বরের মধ্যে তার মোট প্রাপ্ত নম্বর ৭৪৯ (৯৩.৬৩%)।

মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের মৃত ছৈয়দুর রহমানের সুযোগ্য সন্তান এবং মৃত আমিন মোহাম্মদের নাতি ও বড়মহেশখালী ইউনিয়নের ব্যবসায়ী এনামের ভাগিনা ​হাফেজ খাইরুল আমিনের এই গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তার এই অর্জনকে মাদ্রাসা শিক্ষা ও দ্বীনি খেদমতের জন্য এক বড় প্রেরণা হিসেবে দেখছেন স্থানীয় আলেম-ওলামাগণ।

​পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ খাইরুল আমিন অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী এবং মেধাবী একজন ছাত্র। তার এই সাফল্যের ধারা যেন ভবিষ্যতেও বজায় থাকে এবং তিনি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন সেইজন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

​সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, হাফেজ খাইরুল আমিন আগামীতে ইলমে দ্বীনের উচ্চতর শিখরে আরোহণ করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন।

Share.
Leave A Reply

Exit mobile version