Thursday, 16 April, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপি মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদে অনুদান প্রদান করেছেন। মসজিদভিত্তিক এই অনুদানের মাধ্যমে ইউনিয়নে উন্নয়ন কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, মাতারবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একটি করে মোট ৯টি মসজিদে ২ লাখ ৮ হাজার ৩৩৩ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই অনুদান দেওয়া হয়।

যেসব মসজিদে অনুদান প্রদান করা হয়েছে সেগুলো হলো— ৩নং ওয়ার্ডের রাজঘাট ইউনূছিয়া জামে মসজিদ, ২নং ওয়ার্ডের ওয়াপদা পাড়া জামে মসজিদ, ১নং ওয়ার্ডের রশিদিয়া জামে মসজিদ, ৪নং ওয়ার্ডের মনহাজীর পাড়া জামে মসজিদ, ৫নং ওয়ার্ডের সাইড পাড়া জামে মসজিদ, ৬নং ওয়ার্ডের শাহ মজিদিয়া জামে মসজিদ, ৭নং ওয়ার্ডের ফুলজান মোরা জামে মসজিদ, ৮নং ওয়ার্ডের হংসর মিয়াজি পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদ এবং ৯নং ওয়ার্ডের উত্তর সাইরের ডেইল বায়তুর রহমান জামে মসজিদ।

স্থানীয়রা জানান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এতে মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন সহজ হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জুন মাসের বাজেটে একইভাবে মাতারবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আরও ৯টি মসজিদে অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি মসজিদে অনুদান পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

স্থানীয় মুসল্লিরা সংসদ সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version