Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর মাতারবাড়ী পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবদুল মালেক সওদাগরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ পালিত হবে। ২০২৩ সালের এই দিনে তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

প্রয়াত এই ব্যবসায়ী মাতারবাড়ী পুরানবাজার এলাকায় একজন সৎ ও পরোপকারী মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে খতমে কোরআন, দোয়া মাহফিল এবং অসহায় ও মিসকিনদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version