Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন প্রবাসী শফিক তুহিন।

তিনি তার নিজের ফেইসবুক আইডি থেকে পোস্ট দিয়ে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজের এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই অটুট রয়েছে। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং তরুণদের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

শফিক তুহিন আরও বলেন, নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে তার প্রার্থীতা ঘোষণার পর স্থানীয় অনেকেই ইতোমধ্যে তাকে সমর্থন জানিয়েছেন। এলাকাবাসীর আশা, যোগ্য ও সৎ নেতৃত্বের মাধ্যমে ৬নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Share.
Leave A Reply

Exit mobile version