মহেশখালী প্রতিনিধি::
মহেশখালীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে প্রাণ-প্রকৃতি, নদ-নদী ও প্যারাবন রক্ষায় আলোচনা সভা ও পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ রমজান (১২ মার্চ) বিকালে কালারমারছড়ার ইউনুছখালী রাহমা মার্কেটে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি এবং আলোচনা ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং বাপা’র সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সহ-সভাপতি ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোস্তফা কামাল, বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি ডাঃ এয়াকুব আলী, উপকূলীয় সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোবাইব সজীব, বাপা মহেশখালী শাখার সহ-সভাপতি সাজেদ হোছাইন চৌধুরী, বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, বাপা মহেশখালী শাখার অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সাহাব উদ্দিন, বাপা মহেশখালী শাখার সদস্য যথাক্রমে ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রকিয়ত উল্লাহ, বাপা মহেশখালী শাখার সদস্য মাষ্টার এমরান সরওয়ার, সদস্য ডাঃ নাছির উদ্দিন, পরিবেশকর্মী মাহাবুব আলম হান্নান, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারণ সম্পাদক আনচারুল করিম, ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান, কালারমারছড়া ৪নং ওয়ার্ড় যুবদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল, বিএনপি’র নেতা বশির আহমদ, পরিবেশকর্মী ওসমান গনি, কালারমারছড়া জেলে কল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি কামাল হোছাইন, সাধারণ সম্পাদক আমির হোছাইন, কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক ছফুর আলম, যুগ্ন সম্পাদক মোঃ ছরওয়ার, পান চাষি আবুল বশর, ইলিকট্রিশিয়ান আনোয়ার হোছাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এখলাছুর রহমান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বাংলাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কথা ঘোষণা করেন। তিনি আরো বলেন, সৌদি আরবের মাটিতে একসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেজুর গাছের চারা রোপণ করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। পিতার সূত্র ধরে ছেলে তারেক রহমানও গাছের চারা রোপণ উদ্যোগ নিয়েছেন। প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে করিম উল্লাহ কলিম বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার কার্যক্রম বাপা’র কেন্দ্রীয় কমিটির কাছে খুবই প্রশংসনীয়। এই বাপা কোহেলিয়া নদী রক্ষায় মহেশখালী এবং কক্সবাজারে অভূতপূর্ব কর্মসূচি পালন করেছে। মহেশখালীতে নতুন করে ১৭ টি পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা মহেশখালীতে পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বাপা’র কারণে ইতোমধ্যে মহেশখালীতে কিছুটা হলেও বন্ধ হয়েছে পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন। এছাড়াও জেলেদের জীবন জীবিকা রক্ষার্থে কোহেলিয়া নদীর পূর্বের অবস্থা ফিরিয়ে দিতে সরকারের কাছে জোর দাবী জানিয়ে আসছে।
এদিকে আলোচনা সভা ও ইফতার মাহফিল পরবর্তী সময়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাপা’র সহ-সভাপতি ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ঈদের আগে পরে উপজেলা সম্মেলন সম্পন্ন করার বিষয়ে এক প্রস্তুতি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ।
