Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মাতারবাড়ীর সিকদার পাড়া বাসীর সমন্বয়ে ধর্মীয় পরিবেশের পবিত্রতা বজায় রাখতে মাতারবাড়িতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে মাতারবাড়ি সমাজ সেবা পরিষদ।

শনিবার (১৫ মার্চ) এশার নামাজের পর সিকদার পাড়া এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। কর্মসূচিতে এলাকার তরুণ-যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা এলাকার রাস্তা-ঘাট, ড্রেন, মসজিদের আশপাশ ও জনসাধারণের চলাচলের স্থানগুলো পরিষ্কার করেন।

সংগঠনের সভাপতি সাদ্দাম হোসাইন জানান, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। তাই ধর্মীয় আবহকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা তৈরি করে এবং সবাইকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় উৎসাহিত করে। তারা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচি চালু রাখার আহ্বান জানান।

Share.
Leave A Reply

Exit mobile version