Saturday, 13 June, 2026

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে উদ্ধার হওয়া মাতারবাড়ীর কিশোরী জেয়াসমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার সন্ধান পেতে বিভিন্ন মাধ্যমে খোঁজ চালানো হচ্ছিল। এসময় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার যুবক বাবু মাতারবাড়ীর স্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম “মাতারবাড়ী বার্তা২৪”-এর সঙ্গে যোগাযোগ করলে জেয়াসমিনকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখার পরই তার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করতে সক্ষম হন।

আজ সংশ্লিষ্টদের সহযোগিতায় জেয়াসমিনকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয় সীতাকুণ্ডের যুবক বাবু। দীর্ঘ সময় পর তাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের দ্রুত প্রচারের কারণে এ ধরনের নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তারা।

Share.
Leave A Reply

Exit mobile version