এম.এ.কে.রানা,মহেশখালী::
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
শনিবার (৫ এপ্রিল) নৌবাহিনী সদর দপ্তরে এমপি আলমগীর ফরিদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপকূলীয় নিরাপত্তা, সমুদ্র এলাকায় অপরাধ দমন এবং স্থানীয় পরিবেশগত ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সোনাদিয়া, ঘটিভাঙ্গা প্যারাবন এলাকায় বন নিধন রোধ, কুতুবদিয়া ও মহেশখালী উপকূলবর্তী অঞ্চলে জলদস্যুতা দমন এবং নৌ-পথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় সমুদ্র এলাকায় নিয়মিত নৌ টহল বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে প্রয়োজন অনুযায়ী স্থায়ী বা অস্থায়ী ঘাঁটি স্থাপনের বিষয়েও মতবিনিময় হয়। স্থানীয় জনগণের নিরাপত্তা, মৎস্যজীবীদের সুরক্ষা এবং উপকূলীয় অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর দুই পক্ষই গুরুত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংসদ সদস্যের সঙ্গে আগত প্রতিনিধিদল।
