Sunday, 31 May, 2026

নিজস্ব প্রতিবেদক::
“জনপ্রতিনিধিত্ব কোনো পেশা নয়, এটি জনগণের সেবা করার একটি মহান দায়িত্ব ও আমানত” এই প্রত্যয়কে সামনে রেখে আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তরুণ সমাজের অহংকার, বিশিষ্ট সমাজসেবক ও মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. হোসাইন মাসুমকে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মো. হোসাইন মাসুম রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা এবং যুব সমাজকে সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন পরিচ্ছন্ন, সাহসী ও মানবিক নেতৃত্ব হিসেবে পরিচিত। রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সমাজসেবক হিসেবে এলাকায় তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, মাতারবাড়ী বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হলেও ইউনিয়নের অনেক এলাকায় এখনো রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব সমস্যা সমাধানে একজন সৎ, দক্ষ ও জনবান্ধব চেয়ারম্যান প্রয়োজন, যিনি জনগণের কথা শুনবেন এবং বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন। সেই জায়গা থেকে মো. হোসাইন মাসুমকে তারা একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন।

স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, “হোসাইন মাসুম সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। রাত-দিন যে কোনো প্রয়োজনে তাকে পাওয়া যায়। আমরা বিশ্বাস করি, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাতারবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন।”
রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন সুপরিচিত ও সক্রিয় সংগঠক। মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে মো. হোসাইন মাসুমের নাম সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে তিনি আগামী দিনে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মাতারবাড়ী ইউনিয়ন গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।

Share.
Leave A Reply

Exit mobile version