Wednesday, 29 July, 2026

নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ-এর নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সংগঠনের উপদেষ্টা আশেক মাহমুদ, রুহুল আমিন, নজরুল ইসলাম ও পরেশ কান্তি শীলের যৌথ স্বাক্ষরে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আইনুল ইসলাম অন্তর সভাপতি, মো. শাকিল ইকবাল সাধারণ সম্পাদক এবং আনছারুল করিম সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রিয়াদ, বেদার উদ্দিন রিশাদ, এম.এ.কে রানা, আয়াত উল্লাহ, আরিফ রহমান, মোহাম্মদ মারুফ, তাসকিন মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ মোহাম্মদ সম্রাট, মিজবাহ উদ্দিন মিশু ও আজম রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব হাসান মাহামুদ, আশরাফুল হাসান ইউনুস, মোহাম্মদ আবিদ ও লাশেক মির্জা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর কাসেম, মোহাম্মদ করিম, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ তাহমিদ ও মোহাম্মদ সজীব।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু বক্কার, প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ সোহেল কাদের এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ তহিদুল, মাশেক উল্লাহ, আয়ুব আলী ও মোহাম্মদ ফাহিম দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জায়েদ, মোহাম্মদ আব্দুল্লাহ ও মাহাদুল হাসান সাগর।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উপদেষ্টারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি মাতারবাড়ীর তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Exit mobile version