Tuesday, 28 July, 2026

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে মাতারবাড়ির জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে।

বিগত বছরগুলোতে কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য নানা সময়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোন সমাধান মেলেনি।

এর অন্যতম কারণ হচ্ছে মেগা প্রকল্প গুলোর অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, উপকূলীয় এলাকায় অতি ভারী বর্ষণে সাগরের অস্বাভাবিক জোযারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পর্যাপ্ত ড্রেনের অভাব, নদী ও খাল ভরাট, অবৈধ খাল দখল, অপরিকল্পিত ঘরবাড়ি, দোকানপাট,ব্যাক্তিগত রাস্তা নির্মাণ ইত্যাদি। নিম্নে জলাবদ্ধতার কারণ সমুহ বিস্তারিত উল্লেখ করা হলো –

১.অপরিকল্পিত উন্নয়ন -মেগা প্রকল্প গুলোর অপরিকল্পিত উন্নয়ন কর্মকান্ডের ফলে শত বছরের পানি নিস্কাশনের জন্য ছোট ছোট খাল নদী-নালা স্লুইস গেইট বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের ফলে রাঙ্গা খালি, টিয়াকাটি এলাকায়, পানি উন্নয়ন বোর্ড কতৃক জল নিস্কাশনের জন্য নির্মিত স্লুইস গেইট বন্ধ হয়ে গেছে। যা ছিল শত বছরের পানি নিস্কাশনের জন্য বিশাল খাল। মাতারবাড়ির ৯টি ওয়ার্ড থেকে অতি বর্ষণের পানি ছোট ছোট খাল নালা ইত্যাদির মধ্যে দিয়ে নিস্কাশিত হয়ে রাঙ্গাখালি খাল ও টিয়াকাটি খালের স্লুইস গেইটের মাধ্য দিয়ে নদী ও সাগরে পতিত হতো। কোন প্রকার বিকল্প ব্যবস্থা চালু না করে ওই দুটি স্লুইস গেইট বন্ধ করে দেয়ার ফলে সামান্য বৃষ্টিতে স্থায়ী জলবদ্ধতা সৃষ্টি হয়।

২.ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ -মাতার বাড়ির চতুর্দিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বেড়িবাধ রক্ষনা বেক্ষণ ও মেরামতের অভাবে অকার্যকর হয়ে গেছে। সমুদ্রের নোনা জল জোয়ারের সময় অনায়াশে লোকালয়ে ঢুকে পড়ে। ভাটার সময় পর্যাপ্ত ড্রেনের অভাবে পানি গুলো নদী ও সাগরে পতিত হতে না পেরে লোকালয়ে স্থায়ী জনবদ্ধতার সৃষ্টি হয়। যারফলে চলাচলের রাস্তা, কাঁচা ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের, পুকুর, হাট বাজার,দোকানপাট,ব্যবসা, বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা বিস্তার ঘটছে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

৩. মাছের ঘের- অবৈধভাবে যত্রতত্র মাছের ঘের বানানো হয়েছে। যা স্বাভাবিক পানি প্রবাহের পথে প্রতিবন্ধক। নালা খাল জলাধার ভরাট করা হয়েছে। পানি পরিবাহিত হবার খাল ও ড্রেন নিয়মিত ড্রেজিং করা হয় না।

৪.সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা -মাতার বাড়িতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজঘাট, হনদার বিল, মিল পাড়া পূর্বপাড়া, বানিয়া কাটা, ওয়াপদপাড়া,শিকদার পাড়া, উত্তর-পূর্ব সিকদার পাড়া, সাতঘর পাড়া, মিয়াজীর পাড়া, মানহাজির পাড়া, চিতা মাঝি পাড়া, মাইজপাড়া মগডেইল, সাইরার মডেল ইত্যাদি।

প্রতিকার-

১. স্থানীয় প্রশাসন- ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ওয়ার্ড কমিটি গঠন করে জলাবদ্ধতার প্রকৃত কারন উদঘাটন করে স্থানীয়ভাবে তা তড়িৎ সমাধানের কার্যকর ব্যবস্থানগ্রহণ।প্রয়োজনে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে উক্ত কাজে সম্পৃক্তকরন।

২. মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি র নেতৃত্বে জলাবদ্ধতা নিরসন কমিটি গঠন, এতদবিষয়ে পরিকল্পনা প্রনয়ন,সংঘটিতকরন, কার্যক্রম পরিচালন ও তদারকিকরন। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করন।

লেখক- আয়কর আইনজীবী,মাতারবাড়ীর বাসিন্দা।

Share.
Leave A Reply

Exit mobile version