Saturday, 12 September, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী◾
প্রধানমন্ত্রী আগামীকাল ৯ আগস্ট মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প সফর করবেন। তাঁর সফরকে কেন্দ্র করে মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফরের আগে কেন্দ্রটির নির্ধারিত ভেন্যুর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর সফর, নিরাপত্তা ব্যবস্থা দেখতে মাঠে ডিআইজি

পরিদর্শনকালে তাঁরা মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেন্যু প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মাতারবাড়ীতে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ভেন্যু ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version