নিজস্ব প্রতিবেদক::
আগামী জাতীয় নির্বাচনে তরুণরাই হবে সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর বলে মন্তব্য করেছেন শাহরিয়ার ইয়ামিন। তিনি বলেন, এবার বড় একটি অংশ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
যমুনা টিভির এক নির্বাচনী বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, যারা তরুণদের মনের ভাষা বুঝতে পারবে, জেনারেশাল গ্যাপ কমাতে পারবে এবং গতানুগতিক রাজনীতির বাইরে এসে ভবিষ্যৎমুখী একটি নির্ধারনী রোডম্যাপ দিতে পারবে, তরুণরা তাদেরই প্রতিনিধি হিসেবে বেছে নেবে।
শাহরিয়ার ইয়ামিন আরও বলেন, মানুষকে জিম্মি করে রাজনীতি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম এমন নেতৃত্ব চায়, যারা ভয় নয়, আশার রাজনীতি করবে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট দিকনির্দেশনা দেবে।
তিনি মনে করেন, তরুণদের এই প্রত্যাশা বুঝতে পারলেই সামনের নির্বাচনে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে।

