নিজস্ব প্রতিবেদক::
চকরিয়া উপজেলার বদরখালী এলাকার সাংবাদিক আল জাবেরের বড় ভাই মাস্টার জাহাঙ্গীর আলমের বড় মেয়ে মাশহুরা সাঈদা ইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে গৌরব অর্জন করেছে।

জানা গেছে, মেধা ও ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে ইমা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করে। তার এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
ইমার বাবা মাস্টার জাহাঙ্গীর আলম একজন শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। মেয়ের এ অর্জনকে তিনি কঠোর পরিশ্রম, শিক্ষক ও পরিবারের সহযোগিতার ফল বলে উল্লেখ করেন।
সাংবাদিক আল জাবের জানান, ইমার এই সাফল্য শুধু তাদের পরিবারের নয়, পুরো বদরখালী এলাকার জন্য গর্বের। তিনি ইমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এদিকে ইমার এই কৃতিত্বে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

