নিজস্ব প্রতিবেদক◾
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কমিটিতে মাতারবাড়ীর কৃতী সন্তান শহীদুল ইসলাম সুমন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৪ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে দায়িত্ব পাওয়ার পর গতকাল ৫ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, কক্সবাজার জেলা কৃষকদলের সংগ্রামী সভাপতি এস এম গিয়াস উদ্দিন আফসেল এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শহীদুল ইসলাম সুমন।

এ সময় তাঁরা নতুন দায়িত্ব পালনে সুমনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, কৃষকদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। কৃষকের অধিকার রক্ষা, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নবনির্বাচিত যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সুমন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শহীদুল ইসলাম সুমনের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় মহেশখালী উপজেলা কৃষকদল আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম নতুন গতি পাবে।

