কুতুবদিয়া প্রতিনিধি::
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ার কাটা এলাকায় সমুদ্রের তীরে একটি বিশাল আকারের মৃত তিমি ভেসে এসেছে।
রোববার (১ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে জোয়ারের পানিতে বিশাল আকৃতির এই তিমিটি সৈকতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। মৃতদেহটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই গভীর সমুদ্রে প্রাণীটির মৃত্যু হয়েছে।
বিশালকার এই তীমিটি দেখতে স্থানীয় উৎসুক জনতা সমুদ্র তীরে ভিড় জমাচ্ছেন।
সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য এটি একটি বড় ক্ষতি বলে মনে করছেন স্থানীয় পরিবেশবীদরা।
আমাদের ইনফরমেশন:
সম্পাদক: আব্দুর রহমান রিটন, নির্বাহী সম্পাদক: ওয়াহেদ হোসেন আমির, এডিটর: এম.এ.কে.রানা
অফিস: মাতারবাড়ী, মহেশখালী, কক্সবাজার
ইমেইল: editor.matarbaribarta24@gmail.com
ফোন: 01784528250//+880 1825-160620
ঢাকা অফিস: ২২নং হাউজ, ৩নং রোড়, ডি ব্লক, জহুরুল হল সোসাইটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।

